May 7, 2026, 10:25 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস-ইসরায়েলি সেনাদের মধ্যে তুমুল লড়াই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ শুক্রবার (১৫ ডিসেম্বর) শহরটি থেকে জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের প্রচণ্ড গোলাগুলি হচ্ছে।

এর আগে খান ইউনিসে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালিত স্কুলে গোলাবর্ষণ করেছিল দখলদার ইসরায়েলি সেনারা। সেখানে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। ওই হামলায় এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আলজাজিরা অ্যারাবিকের প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, সেখানকার নাসের হাসপাতালের কাছে মরদেহ নিয়ে যাচ্ছেন নিহতদের আত্মীয়-স্বজনরা।

সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছে, আল নাসের হাসপাতালে আহত যেসব মানুষ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন; তাদের বেশিরভাগই বাড়িতে গিয়ে দেখতে পেয়েছেন, তাদের বাড়ি ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। এছাড়া খান ইউনিসে ধ্বংস হওয়া ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন। উদ্ধার অভিযান চালানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায়; সেসব মানুষদের উদ্ধার করাও সম্ভব হচ্ছে না।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও গাজার দক্ষিণাঞ্চল ওই সময় হামলা থেকে অনেকটাই মুক্ত ছিল। কিন্তু ৩১ নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর দক্ষিণাঞ্চলের খান ইউনিসকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসরায়েল। তাদের দাবি এ শহরটিতে লুকিয়ে আছেন হামাসের হাইকমান্ডের নেতারা।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page