August 13, 2026, 9:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের ৮টি শহরে বিক্ষোভ করেছে ‘জিউস ভয়েস ফর পিস’। বোস্টন, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসির মতো শহরের ব্যস্ত রাস্তা ও সেতুগুলোতে অবরোধ কর্মসূচি পালন করে তারা। এর আগে একই দাবিতে সংগঠনটি যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করে।

লবি গ্রুপ ‘জিউস ভয়েস ফর পিস’ জানায়, প্রায় ৯০ জন বিক্ষোভকারী ওয়াশিংটনের নিউইয়র্ক অ্যাভিনিউ যাওয়ার ওভারপাস অবরোধ করে।

ফিলাডেলফিয়ায় ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। প্রায় ২০০ বিক্ষোভকারী সেখানের প্রাধান সড়ক অবরোধে অংশ নিয়েছিল। এ সময় তাদের ব্যানারে লেখা ছিল গাজাকে বাঁচতে দিন।

শত শত বিক্ষোভকারী বোস্টন শহরের একটি ব্যস্ত মোড় অবরোধ করে ১৫টি ট্র্যাফিক লেনে যান চলাচল থামিয়ে দেয়। এভাবে মোট আটটি শহরে বিক্ষোভ করা হয়।

এদিকে গাজায় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মিত্রদেশটিকে গাজায় যুদ্ধের তীব্রতা কমানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় বেসামরিক নাগরিকদের প্রতি আরও যত্নশীল হতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে হোয়াইট হাউজের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েল সফরে রয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page