October 3, 2026, 3:02 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজার ওপর হামলা বন্ধ করুন : ফ্রান্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর পাশবিক হামলা বন্ধ করতে তেল আবিবের ওপর চাপ ক্রমেই বাড়ছে। এবার গাজার ওপর হামলা ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

গাজার একটি আবাসিক ভবনের ওপর ইসরাইলি বোমাবর্ষণে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মী নিহত হওয়ার পর তেল আবিবের প্রতি এ আহ্বান জানাল প্যারিস। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলি বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোন্না গতকাল (রোববার) তেল আবিব সফরে গিয়ে ইসরাইলের গাজা-বিরোধী যুদ্ধ ‘অবিলম্বে ও টেকসই উপায়ে’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত ওই উপত্যকার সার্বিক পরিস্থিতির ব্যাপারে প্যারিস ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করছে।

বুধবার গাজায় ইসরাইলি বোমা হামলায় ফরাসি কনস্যুলেট কর্মী নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে রোববার তেল আবিব সফরে যান ফ্রান্সের শীর্ষ কূটনীতিক। তিনি তার ইসরাইলি সমকক্ষ কোহেনকে বলেন, “গাজায় অনেক বেশি সংখ্যায় বেসামরিক মানুষ নিহত হচ্ছে।”

এর আগে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় তাদের কর্মী নিহত হওয়ার নিন্দা জানিয়ে অবিলম্বে এ ব্যাপারে ইসরাইলের পূর্ণ ব্যাখ্যা দাবি করেছে।

গত বুধবার বিকেলে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চীয় রাফাহ শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলা চালায় ইসরাইল। হামলায় ফ্রান্সের একজন কনস্যুলেট কর্মীসহ ১১ জন নিহত হন। হামলার সময় বহু মানুষ তাদের পরিবার-পরিজনসহ ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহত কনস্যুলেট কর্মী ২০০২ সাল থেকে গাজায় ফরাসি সরকারের সঙ্গে কাজ করে আসছিলেন। তার পরিবারের কয়েক সদস্যকে আগেই গাজা থেকে সরিয়ে নেয়া হয়েছিল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page