October 3, 2026, 3:01 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটনের প্রতি ইসলামি জিহাদের তীব্র নিন্দা প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার গণহত্যার প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যে দ্বিধাহীন সমর্থন জানিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালাতে তেলআবিবকে উৎসাহ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল (সোমবার) তেলআবিব সফরে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করার পর গাজা-ভিত্তিক ইসলামি জিহাদ এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়েছে। অস্টিন ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইওয়াভ গ্যালান্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরাইলের গাজা-বিরোধী গণহত্যা অভিযানকে ‘জন্মগত অধিকার’ ও ‘আত্মরক্ষা’ বলে সমর্থন করেন। তিনি বলেন, ইসরাইল সরকারকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে ওয়াশিংটন অটল ও অবিচল রয়েছে।

ইসলামি জিহাদের বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল যখন ২০ হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে এবং এই গণহত্যা অভিযান থেকে স্কুল, হাসপাতাল, গির্জা, ক্লিনিক, অ্যাম্বুলেন্স, সাংবাদিক, আবাসিক ভবন, শরণার্থীদের তাবু- কোনোকিছুই বাদ যায়নি তখন মার্কিন যুদ্ধমন্ত্রী অস্টিন তেল আবিবের প্রতি ‘নির্লজ্জ সমর্থন’ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে ইহুদিবাদী সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বরোচিত ও নাৎসিবাদী অপরাধযজ্ঞ চালিয়ে যেতে উৎসাহিত করা হয়েছে।

ইসলামি জিহাদ তার বিবৃতিতে আরো বলেছে, তেলআবিব ‘আত্মরক্ষা’ করছে বলে অস্টিন যে বক্তব্য দিয়েছেন তা থেকে আবারো প্রমাণিত হয়েছে যে, মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের অপরাধী সামরিক তৎপরতার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। মার্কিন সরকারের এ ধরনের কদর্য সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া না জানানোয় বিবৃতিতে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page