September 29, 2026, 5:23 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক নাগরিকদের অনাহারে রেখেছে : এইচআরডব্লিউ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হিউম্যান রাইটস ওয়াচ গ্রুপ অভিযোগ করেছে, ইসরায়েল সরকার অবরুদ্ধ গাজায় অভিযানের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে সেখানকার বেসামরিক লোকজনকে অনাহারে রেখেছে।

নিউইয়র্ক ভিত্তিক গ্রুপটি সোমবার এক প্রতিবে দনে এ কথা বলেছে।
এইচআরডব্লিউ আরো বলেছে, ‘ইসরায়েল সরকার যুদ্ধের পদ্ধতি হিসেবে গাজার বেসামরিক নাগরিকদের অনাহারে রেখেছে, যা যুদ্ধাপরাধের শামিল।’
প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলী বাহিনী ইচ্ছাকৃতভাবে পানি, খাদ্য ও জ¦ালানি সরবরাহে বাধা দিচ্ছে, মানবিক সহায়তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্পষ্টতই কৃষি এলাকা ধ্বংস এবং বেসামরিক জনগোষ্ঠীকে তাদের বেঁচে থাকার অপরিহার্য জিনিস থেকে বঞ্চিত করছে।
ইসরায়েল এইচআরডব্লিকে ‘এন্টি সেমেটিক’ ও ইসরায়েল বিরোধী সংগঠন হিসেবে অভিযুক্ত করেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, ‘এইচআরডব্লিউ গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করেনি, তাই গাজায় যা ঘটছে তা নিয়ে মন্তব্য করার কোন নৈতিক অধিকার তাদের নেই। গ্রুপটি ইসরায়েলীদের ভোগান্তি ও মানবাধিকারের বিষয়ে অন্ধ হয়ে আছে।’
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় প্রতিশোধমুলক নির্বিচারে পাল্টা হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলী হামলায় ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনী বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অকিাংশই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ



Our Like Page