March 6, 2026, 3:20 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের হামলায় গাজায় প্রাণহানি ২০ হাজার ছাড়াল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গেল আড়াই মাসে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় হামাস দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখান করেছে।

গাজায় গেল ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলী হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই ৮ হাজার ও নারী ৬ হাজারের বেশি। আহত হয়েছে ৫০ হাজারের ওপরে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৯ লাখেরও বেশি।

নিহতদের মধ্যে ৩১০ জন চিকিৎসক, ৩৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৯৭ জন সাংবাদিক রয়েছেন। এছাড়া গাজা উপত্যকাজুড়ে প্রায় ৩ লাখ ৮ হাজার আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় ইসরায়েল ও হামাস দু’পক্ষের ওপরই যুদ্ধবিরতির চাপ বাড়ছে। এরইমধ্যে মধ্যস্থতাকারী দেশ মিশরের সঙ্গে বৈঠক করে দীর্ঘ মেয়াদে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া।

যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মি মুক্তি হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বল্প মেয়াদে বিরতিতে রাজি। যতো চাপই আসুক না কেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে, এ নিয়ে তৃতীয় দফায় পেছালো যুদ্ধ বন্ধের আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের ওপর ভোটাভুটি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page