October 3, 2026, 6:00 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ১৬০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির মধ্যাঞ্চলের একটি গ্রামে ধারাবাহিক হামলায় কমপক্ষে ১৬০ জনকে হত্যা করেছে। স্থানীয় সরকার কর্মকর্তারা সোমবার একথা বলেছেন।

ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় কয়েক বছর ধরে জর্জরিত একটি অঞ্চলে সেনাবাহিনীর গত রোববার সন্ধ্যায় মাত্র ১৬ জন নিহত হওয়ার প্রাথমিক হিসেব দিয়েছিল। কিন্তু এই পরিসংখ্যান খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে।
মালভূমি রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ সোমবার এএফপি’কে বলেছেন, ‘শনিবার সকাল পর্যন্ত হামলা অব্যাহত থাকায় ১১৩ জনের মতো নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।’
কাসাহ বলেন, সামরিক গ্যাং, স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত, ‘কম করে হলেও ২০টি ভিন্ন সম্প্রদায়ের’ মধ্যে ‘সু-সমন্বিত’ আক্রমণ শুরু করে এবং বাড়িঘর পুড়িয়ে দেয়।
তিনি বলেন, ‘আমরা ৩শ’ জনেরও বেশি আহত ব্যক্তিকে পেয়েছি’ যাদের বোকোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় রেড ক্রস প্রাথমিক হিসেবে বোক্কোস অঞ্চলের ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর দিয়েছে।
রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোমের মতে, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি হামলার নিন্দা করেন এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
‘আমরা এই মৃত্যুর জন্য দায়ীদের কৌশলের কাছে নতি স্বীকার করব না। আমরা আমাদের ন্যায়বিচার এবং স্থায়ী শান্তির জন্য ঐক্যবদ্ধ।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page