October 3, 2026, 6:02 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করলো ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিছু দিন ধরে পরপর কয়েকটি ভারতগামী জাহাজে হামলার ঘটনা ঘটেছে আরব সাগরে। এই সব হামলায় ইরান এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী জড়িত বলে অভিযোগ। ভারত অভিমুখী জাহাজে হামালা ঠেকাতে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত।
আরব সাগরে সাম্প্রতিক হামলার কথা বিবেচনা করে, ভারতীয় নৌবাহিনী প্রতিরোধক মূলক ব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট সমুদ্র অঞ্চলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। সোমবার একটি বিবৃতিতে ভারতীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

জাহাজ গুলো হলো আইএনএস মুরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা মোতায়েন করেছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ইয়েমেনের হুথিরা ১০০টিরও বেশি ড্রোন উড়িয়ে ১০টি জাহাজে হামলা চালিয়েছে। গাজা যুদ্ধের কারণে ইসরায়েল যোগ থাকা জাহাজের ওপরে এই হামলা চালানো হচ্ছে। তবে এতে ক্ষতির মুখে পড়ছে ভারতগামী জাহাজও। এই আবহে আইএনএস কলকাতা, আইএনএস কোচি, আইএনএস বিশাখাপত্তনম এবং আইএনএস চেন্নাইকে মোতায়েন করা হয়েছে।

ভারতের পশ্চিম জলসীমায় পরপর দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কারণে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই ব্যবস্থা গ্রহণ করলো দেশটি।

দু’দিন আগেই গুজরাট থেকে প্রায় ৪০০ কিলোমিটায় দূরে ড্রোন হামলার শিকার হয় একটি জাহাজ। সেই জাহাজটির নাম ছিল ‘এমভি কেম প্লুটো’। এদিকে গত শনিবারই আরও একটি জাহাজে হামলা চালানো হয় লোহিত সাগরে। জানা গেছে, সেই জাহাজে ছিল অপরিশোধিত জ্বালানি তেল। সেই জাহাজে ২৫ জন ভারতীয় ক্রু ছিলেন বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। জাহাজটির নাম- এমভি সাইবাবা।

সম্প্রতি মালটার পতাকাবাহী ‘এমভি রায়েন’ নামক একটি জাহাজ সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল। এরপর ভারতীয় নৌবাহিনী সেখানে গিয়ে পৌঁছায় এবং জলদস্যুদের হামলা নস্যাৎ করে দেয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page