October 3, 2026, 6:50 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছে কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দলকে দেশের পরমাণু কর্মসূচিসহ যুদ্ধের প্রস্তুতি ‘বেগবান’ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ‘উস্কানি দিলে’ পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে কিম সতর্ক করার মাত্র এক সপ্তাহ পর তিনি এমন মন্তব্য করলেন।
এ বছরের একেবারে শেষ নাগাদ দলের চলমান বৈঠকে কিম এ কথা বলেন। চলতি বৈঠকে তিনি ২০২৪ সালের জন্য নীতিগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, পারমাণবিক অস্ত্র এবং বেসামরিক প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে কিম তার দলকে যুদ্ধের প্রস্তুতি আরো জোরদার করতে বলেছেন।
তিনি আরো জোরদিয়ে বলেন, ওয়াশিংটনের সাথে ‘নজিরবিহীন’ উত্তর কোরিয়া বিরোধী সংঘাতের কারণে কোরীয় উপদ্বীপে সামরিক পরিস্থিতি চরম হয়ে উঠছে।
এ সপ্তাহের শুরুতে কিম ২০২৩ সালকে ‘বড় ধরনের ঘুরে দাঁড়ানোর এবং বড় পরিবর্তনের বছর’ হিসেবে আখ্যায়িত করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page