October 3, 2026, 6:49 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নাগরিকদের উত্তর মিয়ানমার ছাড়ার নির্দেশ চীনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের জান্তা-নিয়ন্ত্রিত সামরিক বাহিনীর ক্রমবর্ধমান লড়াইয়ে ব্যাপক অস্থিতিশীল হয়ে উঠেছে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্য। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের মিয়ানমারের উত্তরাঞ্চল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। বৃহস্পতিবার মিয়ানমারে নিযুক্ত চীনের দূতাবাসের এক বিবৃতিতে নাগরিকদের অবিলম্বে উত্তর মিয়ানমার ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার চীনা নাগরিকদের উত্তর মিয়ানমারের কোকাং অঞ্চল ছাড়তে নিজ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটিতে নিযুক্ত চীন দূতাবাস।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সমন্বিত হামলার বিরুদ্ধে লড়াই করছে। যা প্রতিবেশি চীনকে উদ্বিগ্ন করে তুলেছে।

বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘‘মিয়ানমারের স্বায়ত্তশাসিত কোকাং অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি গুরুতর এবং জটিল আকার ধারণ করেছে।’’

তিনি বলেন, আমরা আশা করছি, মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষ সর্বোচ্চ পর্যায়ের সংযম বজায় রাখবে, স্থলভাগে উত্তেজনা কমিয়ে আনার উদ্যোগ নেবে এবং উত্তর মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যৌথভাবে চাপ প্রয়োগ করবে।

মিয়ানমারে অবস্থানরত চীনা কর্মকর্তা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনীর সাথে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছিল চীন। ওই সময় উভয়পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতি এবং সংলাপ বজায় রাখতে সম্মত হয়েছিল।

তবে বিদ্রোহীদের জোট অবশ্য এক বিবৃতিতে মিয়ানমারের ‘‘স্বৈরাচার সরকারকে’’ পরাজিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং শান্তি আলোচনা বা যুদ্ধবিরতির কথা উল্লেখ করেনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page