October 3, 2026, 7:47 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ক্যানারি দ্বীপপুঞ্জে ৩ অভিবাসীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে শনিবার উদ্ধার করা অভিবাসী ভর্তি একটি ডিঙি নৌকায় তিন জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্পেনের সামুদ্রিক উদ্ধার কর্মকর্তারা এ কথা জানান।
স্প্যানিশ জরুরি পরিষেবার এক মুখপাত্র এএফপিকে জানান, এল হিয়েরো দ্বীপের প্রায় ৩১৪ কিলোমিটার দক্ষিণে শেষ বিকেলে উদ্ধারকারীরা নৌকাটি থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। খবর এএফপি’র।

ক্ষুধা, হাইপোথার্মিয়ায় (অস্বাভাবিক শারীরীক তাপমাত্রা কমে যাওয়া) ভোগা জীবিত কিছু মানুষকে হেলিকপ্টারে করে এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়।

ক্যানারি দ্বীপপুঞ্জ ও আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের স্প্যানিশ দ্বীপপুঞ্জে, ২০০৬ সাল থেকে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী আগমন করতে দেখা যাচ্ছে।

বিপদজনক ক্রসিংয়ের ঝুঁকিতে থাকা বেশিরভাগ অনিবন্ধিত অভিবাসী সাব-সাহারার আফ্রিকার (আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমির দক্ষিণে সম্পূর্ণ বা অংশত অবস্থিত দেশগুলো) অধিবাসী।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page