October 3, 2026, 8:32 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনির মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের একটি কারাগারে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ সোমবার বলেছে, তারা বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।

কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের বাসিন্দা ওই বন্দি ইসরায়েলের উত্তরে মেগিদো কারাগারে মারা গেছে।
বন্দীর নাম উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, তাকে ২০২২ সালের জুনে গ্রেফতার করা হয় এবং পরে ‘নিরাপত্তাজনিত অপরাধের কারণে’ তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। এতে আরো বলা হয়, এই ধরনের সমস্ত ঘটনার পরিস্থিতি যাচাই করে দেখা হবে।
ফিলিস্তিন কর্তৃপক্ষের বন্দি কমিশন একজন বন্দীর মৃত্যু নিশ্চিত করেছে,তবে আর কোনো তথ্য যাচাই করতে পারেনি।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যাক্তি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সাথে যুক্ত ছিল।
গত মাসে ইসরায়েলি পুলিশ বলেছে, কারাগারে নির্যাতনে আরেক ফিলিস্তিনি বন্দীর মৃত্যুর তদন্তের অংশ হিসাবে ১৯ কারারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে।
ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, পশ্চিম তীরের কলকিলিয়ার ৩৮ বছর বয়সী থায়ের আবু আসাব নভেম্বরে ইসরায়েলি কারারক্ষীদের প্রহারে নিহত হন।
‘ইসরায়েলে নির্যাতন বিরোধী পাবলিক কমিটি’ বলেছে, আবু আসাবের মৃত্যু ইসরায়েল প্রিজন সার্ভিস (আইপিএস) কারাগার থেকে একটি প্রতিশোধ ও শাস্তিমূলক বাহিনীতে রূপান্তরিত হচ্ছে’ বলে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page