October 3, 2026, 9:31 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল অভিমুখী জাহাজে হামলা সম্পূর্ণভাবে ইয়েমেনি সিদ্ধান্ত : ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, কৌশলগত লোহিত সাগর দিয়ে চলাচল করা ইসরাইলগামী জাহাজগুলোতে যে হামলা চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজের সিদ্ধান্ত। এখানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সরকার এবং সামরিক বাহিনী ইসরাইল অভিমুখী জাহাজগুলোতে হামলা কিংবা সেগুলো আটকের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে হিশাম শারাফ বলেন, “গাজা এবং দখলিকৃত ফিলিস্তিনের বিভিন্ন অংশে আমাদের ভাই-বোনদের ওপর ইহুদবাদী ইসরাইল যাতে কোনভাবে আগ্রাসন চালাতে না পারে সেজন্য সানার সরকার ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইল অভিমুখী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী শান্তির পক্ষে কাজ করছে এবং তারা অন্য কারো জন্য হুমকি নয়। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, বাব আল-মান্দেব ও লোহিত সাগর দিয়ে বিশ্বের যে কোন দেশের জাহাজ যাতায়াত করতে পারবে শুধুমাত্র ইসরাইলি জাহাজ অথবা ইসরাইল অভিমুখী জাহাজ চলাচল করতে পারবে না।

সম্প্রতি ইয়েমেনের সেনারা লোহিত সাগরে ইসরাইলি জাহাজে যে হামলা চালিয়েছে তার প্রশংসা করে ইয়েমেনের এই মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে এবং এটি ফিলিস্তিন স্বাধীন হওয়ার প্রথম পদক্ষেপ। তিনি আরো বলেন, ইয়েমেনের লড়াইয়ের ক্ষেত্রে ফিলিস্তিন ইস্যু একেবারে কেন্দ্রে অবস্থান করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page