November 28, 2026, 7:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হামাস নেতা হত্যা উদ্বেগজনক : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বৈরুতে হামাসের ডেপুটি নেতাকে হত্যার বিষয়টিকে উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখছেন। সেখানে ইসরাইল এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ মুখপাত্র এই কথা জানিয়েছেন।

গুতেরেসের সহযোগি মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো বলেন, ‘অবশ্যই এই হামলার ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি বিস্তৃত এই অঞ্চলে (ইসরায়েল-ফিলিস্তিন) সংঘর্ষের বিপদ সম্পর্কে জাতিসংঘ মহাসচিব যা বলেছেন তা সত্যিই অনেক উদ্বেগজনক।’
তিনি বলেন, ‘মহামসচিব সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।’
তিনি বলেন, গুতেরেস উল্লেখ করেছেন যে, অব্যাহত এই লড়াইয়ে একাধিক কর্তার বড় ধরনের ভুলের ঝুঁকি রয়েছে। ‘আমি মনে করি আমরা এই অঞ্চলের বিভিন্ন অংশে দু:খজনকভাবে এটিই দেখছি। তাই আমরা আবারো সেখানের পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক অঙ্গনের সকল সদস্যকে তাদের অবস্থান থেকে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, জাতিসংঘের কাছে এই হামলার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য নেই।
এদিকে হামাসের একটি সূত্র সিনহুয়াকে জানিয়েছে, হামাস আন্দোলনের উপ-প্রধান সালে আল-আরোরি মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তবে এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোন মন্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page