October 3, 2026, 9:31 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হামাস নেতাকে হত্যা করায় ইসরাইলকে কঠিন শাস্তি পেতে হবে : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ সতর্ক করে দিয়ে বলেছে, বৈরুত উপকণ্ঠে ইসরাইলের হামলায় হামাস উপনেতা নিহত হওয়ায় দেশটিকে ছেড়ে দেয়া হবে না। তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে।

হিজবুল্লাহ এটাকে লেবাননের উপর বড় হামলা বলে অভিহিত করেছে।
সংগঠনের বিবৃতিতে বলা হয়, ‘আমরা (হিজবুল্লাহ) নিশ্চিত করছি যে এ অপরাধের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বা কঠোর শাস্তি ভোগ করতে হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, এটিকে ‘লেবাননের উপর একটি বড় হামলা এবং যুদ্ধের সময় এটি একটি বিপজ্জনক ঘটনা’ বলে অভিহিত করা হয়।’
দুই নিরাপত্তা কর্মকর্তা এএফপি’কে বলেছেন, হামাসের মিত্র হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরাইলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরুরি নিহত হন। ঘাঁটিটি বৈরুতের দক্ষিণে অবস্থিত।
গাজা উপত্যকায় প্রায় তিনমাস ধরে ইসরাইলের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া হামাস পরে আরুরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ওই মিডিয়া পরিবেশিত খবরে আরো বলা হয়, সেখানে হামলায় মোট ছয়জন নিহত হয়।
গত অক্টোবরে হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ইসরাইলের সাথে আন্ত:সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page