October 3, 2026, 9:31 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

লেবাননের বিরুদ্ধে যুদ্ধ না করতে ইসরাইলকে হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরাইলকে হঁশিয়ার করে দিয়েছে। গ্রুপটির শক্তিশালী ঘাঁটি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলায় হামাসের উপনেতা নিহত হওয়ার এক দিন পর তিনি এ সতর্ক বার্তা উচ্চারণ করলেন। সেখানে এ হামলার জন্য তিনি ইসরাইলকে দায়ী করেন।

নাসরাল্লাহ বুধবার টেলিভিশনে ভাষণে বলেন, ‘শত্রুরা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ভাবে, তাহলে আমরা কোনো সংযম, নিয়ম, সীমা এবং সীমাবদ্ধতা ছাড়াই যুদ্ধ করব।’ তিনি আরো বলেন, ‘আমরা যুদ্ধে ভীত নই।’
গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে প্রায় তিন মাস ধরে যুদ্ধ চলাকালে ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সাথেও আন্ত:সীমান্ত যুদ্ধ চালিয়ে আসছে। হামাস এবং ইরানের সাথে হিজবুল্লাহর মিত্রতা রয়েছে।
লেবানন কর্তৃপক্ষ এবং হামাস মঙ্গলবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে সালাহ আল-আরুরিকে হত্যা করায় ইসরাইলকে দায়ী করেছে। সেখানে হামলায় আরো ছয়জন নিহত হন।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি আরুরিকে হত্যার বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেননি। তবে তিনি বলেন, আরুরি নিহত হওয়ার পর যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এ হামলায় বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার দেখা দিয়েছে। কারণ গাজায় গত অক্টোবরে লড়াই শরু হওয়ার পর থেকে হামাসের যত সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে আরুরিই হলেন সংগঠনটির সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতা।
নাসরাল্লাহ এ হামলাকে একটি বড় এবং ভয়ঙ্কর অপরাধ হিসেবে বর্ণনা করেন। এ হামলায় ইসরাইল একেবারে ছাড় পাবে না। এক্ষেত্রে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page