November 28, 2026, 7:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৩৬টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ক্রিমিয়ার উপর ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে এবং সংযুক্ত উপদ্বীপে ৩৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রনালয় টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের ভূখন্ডে লক্ষ্যতে ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়ার উপর ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ‘ধ্বংস ও প্রতিহত’ করেছে। ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া ২০১৪ সালে দখল করেছিল এবং কিয়েভ এটি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে।
মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পশ্চিম ক্রাসনোদর অঞ্চলে আরেকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরকে ঠেকানোর জন্য কিয়েভ যুদ্ধের সময় থেকে রাশিয়ান-নিয়ন্ত্রিত অঞ্চল ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্টোপলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন।
ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, তারা বন্দর শহর সেভাস্টোপলের কাছে একটি রাশিয়ান কমান্ড পোস্টকে বিমান হামলার টার্গেট করেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page