October 3, 2026, 10:24 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা বেড়েছে : এনজিও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি নতুন বসতির সংখ্যা অনেক বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েল ভিত্তিক একটি এনজিও এ কথা জানিয়েছে।

ইসরায়েলি গ্রুপ ‘পিস নাউ’ এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে নয়টি ফাঁড়ি দেখা গেছে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা অনেক বেড়ে গেছে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর দখল করে রেখেছে।
অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি নাগরিক বসবাস করে। এছাড়া সেখানে চার লাখ ৯০হাজার ইসরায়েলি তাদের গড়ে তোলা বিভিন্ন বসতিতে বসবাস করে আসছে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ বলে বিবেচিত হলেও ইসরায়েল এর স্বীকৃতি দিয়েছে।
‘পিস নাউ’ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের কার্যকলাপ অনেক বেড়ে গেছে এবং সেখানে তারা রেকর্ড সংখ্যক নতুন বসতি স্থাপন করেছে।
এএফপি’র খবরে বলা হয়, ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজায় যুদ্ধের সূত্রপাত ঘটে। সেদিন ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১,১৪০ জন নিহত হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামাসের হামলার জবাবে ইসরায়েল প্রতিশোধমুলক গাজায় ব্যাপক হামলা শুরু করে। সেখানে তাদের হামলায় এই পর্যন্ত কমপক্ষে ২২,৬০০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র কয়েক ডজন বসতিস্থাপনাকারীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বর্তমানে তাদের আমেরিকান ভূখ-ে প্রবেশ নিষিদ্ধ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page