August 14, 2026, 6:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক কিছু দিতে হবে গাজাবাসীকে : ইসরাইলি মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজাবাসীকে শাস্তি দেয়ার জন্য ‘মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক উপায়’ খুঁজে বের করতে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তার মন্ত্রিসভার একজন উগ্র ডান-পন্থি মন্ত্রী। তিনি বলেছেন, জাপানি নাগরিকদের মনোবল ভেঙে তাদেরকে পরাজিত করার জন্য আমেরিকা যা করেছিল গাজাবাসী ফিলিস্তিনিদের সঙ্গেও তেলআবিবকে একই আচরণ করতে হবে।

উগ্র মন্ত্রী অ্যামিচাই এলিয়াহু ইসরাইলের ১০৩ এফএম রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ঢুকে আল-আকসা তুফান অভিযান চালানোর পর মাত্র কয়েকদিনের মধ্যে গাজা উপত্যকাকে পিষে ফেলার হুমকি দিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। কিন্তু তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও গাজা যুদ্ধে জয়ী হওয়ার কোনো লক্ষণ দেখছে না তেল আবিব। এ কারণে গাজাবাসীকে শাস্তি দেয়ার জন্য ইসরাইলের নানা মুনি নানা মত দিয়ে যাচ্ছেন।

উগ্রবাদী মন্ত্রী এলিয়াহু তার সাক্ষাৎকারে বলেন, আগে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের মনোবল ভাঙার ব্যবস্থা করতে হবে। তাদের ঘরবাড়ি ধ্বংস ও তাদেরকে বাস্তুচ্যুত করে তাদের জাতীয় আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন গুঁড়িয়ে দিতে হবে।

ইসরাইলি মন্ত্রী বলেন, গাজাবাসীর সামনে এই উপত্যকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কোনো বিকল্প রাখা যাবে না। তারা যাতে এখান থেকে চলে যেতে বাধ্য হয় সে ব্যবস্থা করতে হবে।

ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ‘যুদ্ধ-পরবর্তী’ গাজার জন্য যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার তীব্র সমালোচনা করেন এলিয়াহু। গ্যালান্ট সম্প্রতি বলেছিলেন, যুদ্ধ শেষে গাজার বেসামরিক প্রশাসনের দায়িত্বভার এমন কারো কাছে হস্তান্তর করতে হবে যারা ইসরাইলের প্রতি শত্রু-ভাবাপন্ন নয়। কিন্তু এলিয়াহু বলেন, গাজায় এমন মানসিকতাসম্পন্ন কাউকে খুঁজে পাওয়া যাবে না।

ইতামার বেন-গাভিরের নেতৃত্বাধীন উগ্র ডান-পন্থি ওজমা ইয়েহুদিত পার্টির এই মন্ত্রী গত নভেম্বর মাসে গাজা উপত্যকায় পরমাণু বোমা নিক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। ইসরাইলের এই পার্টি গাজা উপত্যকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে আবার ইহুদি বসতি নির্মাণের জোর দাবি জানিয়ে আসছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page