October 3, 2026, 10:23 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের বিস্তার গোটা অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে : লেবাননের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ লেবাননে যুদ্ধের বিস্তার ঘটলে গোটা অঞ্চলে ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

দক্ষিণ লেবানন সীমান্তে যখন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে গোলাগুলি বিনিময় চলছে তখন তিনি এ হুঁশিয়ারি দিলেন।

মিকাতি গতকাল (শনিবার) বৈরুত সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন। হিজবুল্লাহ ইসরাইলের একটি নজরদারি বিমানঘাঁটিতে ৬২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘণ্টা পর বোরেল-মিকাতি বৈঠক অনুষ্ঠিত হয়।

৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর আল-আকসা তুফান অভিযানের জের ধরে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর এটি ছিল হিজবুল্লাহ যোদ্ধাদের সবচেয়ে শক্তিশালী ইসরাইল-বিরোধী হামলা। বৈরুতে ইসরাইলি ড্রোন হামলায় হামাসের ডেপুটি পলিটব্যুরো প্রধান সলেহ আল-আরুরির হত্যাকাণ্ডের জবাব দিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

বোরেলের সঙ্গে বৈঠকে মিকাতি আরো বলেন, লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ওই প্রস্তাবে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইলি হামলা বন্ধ করার এবং লেবাননের দখলীকৃত এলাকাগুলো থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে। নাজিব মিকাতি ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিয়ে ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সঙ্গত সমাধান করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page