October 3, 2026, 11:13 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের সুযোগ দেয়া উচিত হবে না : জর্দানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনমতেই পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়ার সুযোগ দেয়া উচিত হবে না। এ বিষয়ে বিশ্ববাসীকে এখনই উদ্যোগ নিতে হবে।

গতকাল (সোমবার) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথিরিন কলোনার সাথে ফোন আলাপে এই আহ্বান জানান জর্দানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রতিদিন বাড়ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের হত্যা এবং ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকার কারণে এই আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে।

ইসরাইলের উগ্র ডানপন্থী সরকার চলমান এই যুদ্ধে পশ্চিমাদেরকে জড়িয়ে ফেলার ষড়যন্ত্র করছে উল্লেখ করে আয়মান সাফাদি বলেন, গাজা যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেয়ার কোনো অজুহাতই ছিল না।

তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে ব্যর্থ হয়েছে এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন বাস্তবায়নের ক্ষেত্রে দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ ঘটেছে।

এদিকে, জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন, গাজায় যেভাবে শিশু হত্যা করা হচ্ছে পৃথিবীর আর কোথাও কোনো যুদ্ধে এইভাবে বর্বরতা চালানো হয়নি। ইসরাইলের দখলদার সরকার গাজায় বর্বরতার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে সেখানে একটি এতিম জাতি সৃষ্টির চক্রান্তে লিপ্ত রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page