October 3, 2026, 1:08 pm
শিরোনামঃ
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চেচনিয়ায় গাজাবাসীদের জন্য নির্মিত হবে অ্যাপার্টমেন্ট : রমজান কাদিরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচনিয়া প্রজাতন্ত্রে গাজা উপত্যকা থেকে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের জন্য বহু সংখ্যক অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ। তিনি বলেছেন, উদ্বাস্তু হয়ে যাওয়া ফিলিস্তিনিদের জন্য যা কিছু সম্ভব তার সবই করবে চেচনিয়া প্রজাতন্ত্র।

চেচনিয়ায় আশ্রয় নেয়া ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য বাসভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল (বুধবার) এ ঘোষণা দেন রমজান কাদিরভ। তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সাথে আমি গাজার আশ্রয় গ্রহণকারী লোকজনকে জানাচ্ছি যে, শিগগিরই তারা বসবাসের জন্য ঘরবাড়ি পাবেন। আমি জোর দিয়ে বলছি, আমরা তাদেরকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাব।”

আঞ্চলিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই আবাসিক প্রকল্প নির্মাণের অর্থ যোগান দিয়েছে। আবাসিক প্রকল্পে বসবাসকারী গাজার প্রতিটি পরিবারের জন্য এক লাখ রুবল বা ১১২০ ডলার করে দেয়া হবে। চেচনিয়ার আঞ্চলিক সরকার এই অর্থ যোগান দেবে।

চেচেন কর্মকর্তারা জানিয়েছেন, এরইমধ্যে তারা গাজার জন্য মানবিক সহায়তা এবং উদ্বাস্তুদের জন্য বাসভবন নির্মাণ করতে ১৪ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছেন।

গাজা থেকে এ পর্যন্ত ২০০ ফিলিস্তিনি চেচনিয়ায় আশ্রয় নিয়েছেন এবং তাদের মধ্যে ৩০ জন স্থানীয় স্বাস্থ্য সংস্থায় চাকরি পেয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page