August 14, 2026, 7:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে বিচারের আওতায় আনার দাবি জানালো মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত করার জন্য ইহুদিবাদী ইসরাইলের বিচার দাবি করেছে।

গতকাল (বুধবার) ইরানের রাজধানী তেহরানে সংগঠনটির ৫ম জরুরি অধিবেশন শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এই দাবি জানানো হয়।

এছাড়া, ইহুদিবাদীদের চলমান আগ্রাসন ও বিদ্যমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন বিস্ফোরণ ঘটতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, ইসরাইলকে অবশ্যই যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজার বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালানোর দায়ে বিচারের মুখোমুখি করতে হবে। ইসরাইলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এ ঘোষণায়। পাশাপাশি ইসরাইলের চলমান আগ্রাসন দ্রুত বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

চূড়ান্ত ঘোষণায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইসরাইল গাজায় যে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তা বন্ধ না হলে মুসলিম বিশ্ব একেবারে চুপ করে থাকবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page