November 28, 2026, 7:33 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নামাজকে সঠিক রূপে প্রতিষ্ঠা করতে হবে : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৩০তম নামাজ সম্মেলন উপলক্ষে বার্তা দিয়েছেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি তরুণ প্রজন্মকে নামাজের প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন।

সর্বোচ্চ নেতা ঐ বার্তায় নামাজের গুরুত্ব তুলে ধরে বলেন, নামাজকে শুধুমাত্র মুসলমানদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের বর্তমান চাহিদাগুলোর একটি বলে বিবেচনা করা সমীচীন নয়। এই ফরজ ইবাদতটির ভূমিকা এসব চাহিদার গণ্ডির অনেক উপরে। নামাজকে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের জন্য রুহ বা আত্মা অথবা মানুষের বস্তুগত চাহিদাগুলোর মধ্যে বাতাসের মতো প্রয়োজনীয় হিসেবে গণ্য করা যেতে পারে।

তিনি বলেন, সব ইবাদত ও আল্লাহর জন্য সব কাজের গ্রহণযোগ্যতা নামাজ কবুলের উপর নির্ভরশীল করা হয়েছে, নামাজের আদেশ ও নামাজের বিষয়ে দৃঢ় থাকতে আল্লাহ মহানবী (সা.)-কে বলেছেন, নামাজকে সৎ লোকের শাসনের প্রথম প্রয়োজনীয়তা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং কুরআনে নামাজ কায়েম করার বিষয়টি অন্য সব ফরজ কাজের চেয়ে বেশি পুনরাবৃত্তি করা হয়েছে। এসবই এই ঐশী ফরজ দায়িত্বের অনন্য মর্যাদার প্রমাণ’।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে নামাজের প্রতি উৎসাহিত করা এই ঐশী নেয়ামত (নামাজ) ছড়িয়ে দেওয়ার এবং একে সঠিক অবস্থানে প্রতিষ্ঠিত করার চাবিকাঠি। যারা পরিবারে, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে, ক্রীড়াঙ্গনে, মসজিদে, বাসিজের নানা ইউনিটে, জিহাদ গ্রুপে এবং এ ধরণের অন্যান্য অঙ্গনে তরুণদের নিয়ে যারা কাজ করে যেমন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৎপর আলেম ও মসজিদে বাসিজের লোকজনসহ অন্য সবার জানা উচিৎ তাদেরকে উদ্দেশ্য করেই বলা হয়েছে: সালাত কায়েম করো (পবিত্র কুরআন ৬:৭২)।

সর্বোচ্চ নেতা মনে করেন, নতুন প্রজন্মের জন্য নামাজ শেখার, নামাজকে সঠিক উপায়ে আদায় করার এবং তাদের নামাজের মান উন্নত করার পথ সুগম করতে হবে। নামাজ পড়া, মসজিদে যাওয়া, নামাজ পড়ার সময় মনোযোগী হওয়া, অর্থ বুঝে নামাজ পড়া এবং নামাজের নিয়ম জানা- এসব বিষয়কে আকর্ষণীয় করতে হবে। নামাজকে এর প্রকৃত রূপে প্রতিষ্ঠা করতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page