October 3, 2026, 1:09 pm
শিরোনামঃ
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা-সংশ্লিষ্ট তেল ট্যাংকার আটক করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের নৌবাহিনী দেশটির আদালতের নির্দেশে ওমান সাগর থেকে একটি তেল ট্যাংকার আটক করেছে। এই ট্যাংকারটিকে ব্যবহার করেই গত বছর আমেরিকা ইরানি তেল চুরি করার যে পদক্ষেপ নিয়েছিল তার প্রতিশোধ নিতে এটিকে আটক করা হয়েছে বলে ইরানের বার্তা সংস্থা খবর দিয়েছে।

ইরানের নৌবাহিনী গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ‘সুয়েজ রাজান’ নামের এই তেলবাহী ট্যাংকারটিকে গত বছর আমেরিকার নির্দেশে দেশটির একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়, ইরানি তেল চুরি করার পর এটির নাম পরিবর্তন করে সেন্ট নিকোলাস রাখা হয়। ট্যাংকারটি ইরাকের বসরা বন্দর থেকে এক লাখ ৪৫ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে ওমান সাগর ও লোহিত সাগর হয়ে তুরস্কে যাওয়ার পরিকল্পনা করেছিল।

২০২৩ সালে এপ্রিল মাসে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল রপ্তানি করার অভিযোগে ইরানের তেলবাহী ট্যাংকারটিকে আমেরিকার টেক্সাস উপকূলে নিয়ে যাওয়া হয়। এরপর আগস্ট মাসের শেষদিকে একটি মার্কিন আদালতের নির্দেশে ট্যাংকারটির পাঁচ কোটি ৬০ লাখ ডলার মূল্যের তেল খালি করে ফেলে মার্কিন নৌবাহিনী।

ইরানি তেলচুরির ওই ঘটনার তীব্র নিন্দা জানায় তেহরান। ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকার এ পদক্ষেপের জবাব দেয়া হবে। তারা বলেন, আমেরিকার জন্য আঘাত করে শাস্তি না পাওয়ার দিন শেষ হয়ে গেছে। ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দেশের স্বার্থে আঘাত আসলে তেহরান চুপ করে বসে থাকবে না। ইরান দৃশ্যত ওমান সাগর থেকে তেল ট্যাংকার আটক করে সেই হুমকি বাস্তবায়ন করল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page