October 3, 2026, 2:11 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

আইস হকি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেয়া হবে না ইসরাইলকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন ঘোষণা করেছে যে, এ বছরের চ্যাম্পিয়নশিপে ইহুদিবাদী ইসরাইলকে অংশ নিতে দেয়া হবে না। সংস্থাটি বলেছে, ইসরাইলের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলসহ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া প্রতিটি দলের নিরাপত্তা দেখভালের দায়িত্ব রয়েছে এ সংস্থার। তবে বিবৃতিতে হামাস-ইসরাইল যুদ্ধ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি।

এই বিবৃতির পর গতকাল আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন সিদ্ধান্তকে আরো স্পষ্ট করে জানিয়েছে, এটা ইসরাইলি ফেডারেশনের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নয় এবং ইসরাইলি ফেডারেশনের ওপর কোন নেতিবাচক প্রভাবও পড়বে না।

তবে আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইহুদিবাদী ইসরাইল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তেল আবিব।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page