May 7, 2026, 9:34 am
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে গণহত্যা ; ইসরাইলের নিন্দায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দখলদার সরকারের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিস্কা আলবানিজ। নতুন প্রকাশিত একটি বইয়ে তিনি এই নিন্দাবাদ জানান।

বৃহস্পতিবার ফ্রান্সিস্কা আলবানিজ ইতালির রাজধানীর রোমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কার্যালয়ে এই বই উপস্থাপন করেন। তিনি বইটির ইংরেজি নাম দিয়েছেন “আই অ্যাকিউজ বা আমি অভিযুক্ত করছি”।

বইয়ে ফ্রান্সিস্কা ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরাইলের ৭০ বছরের নির্যাতন, নিপীড়ন এবং হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। এছাড়া, গাজায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কথা বলেছেন।

ফ্রান্সিস্কা তার বইয়ে লিখেছেন, “জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের প্রায় সবাই, জাতিসংঘের নিরপেক্ষ বিশেষজ্ঞ ও আইন বিশেষজ্ঞ- যারা প্রথমে নিন্দা করেছেন, তারপর গণহত্যার ঝুঁকি এবং গণহত্যার গুরুতর ঝুঁকি নিয়ে কথা বলেছেন এবং তারপর এক মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চলছে এবং প্রকৃত সত্য হচ্ছে- সেখানে গণহত্যার ঘটনা ঘটেছে।”

২০২২ সালে ফ্রান্সিস্কা আলবানিজ ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। তখন থেকেই মূলধারার বেশিরভাগ গণমাধ্যম এবং আন্তর্জাতিক ইহুদিবাদী সম্প্রদায় তাকে বিশেষ নজরদারির মধ্যে রেখেছিল। এছাড়া ইহুদিবাদী ইসরাইল তাকে ফিলিস্তিনিদের প্রতি চরম পক্ষপাতপূর্ণ ব্যক্তি বলে অভিযুক্ত করেছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page