August 14, 2026, 8:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের ওপর আমেরিকা-ব্রিটেনের হামলার বিরোধিতা করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটিশ সামরিক বাহিনী যে হামলা চালিয়েছে তার বিরোধিতা করেছে রাশিয়া।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আমেরিকা-ব্রিটেনের এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং তাকে কোনভাবেই ন্যায্য বলে দাবি করা যাবে না।

ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রাশিয়া জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক ডাকে। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত সুস্পষ্টভাবে বলেছেন, ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেনের হামলা অসম। একটি স্বাধীন-সার্বভৌম দেশের ওপর এভাবে নির্বিচারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো অবৈধ। আমেরিকা ও ব্রিটেনের এই হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।

ভ্যাসিলি নেবেনজিয়া আরো বলেন, আত্মরক্ষার হাস্যকর দাবি জানিয়ে আমেরিকা এই হামলার পক্ষে যে সাফাই গাইছে তাতে একথা বলা যায় যে, নিজের সীমান্ত থেকে হাজার হাজার মাইল দূরে আত্মরক্ষার অধিকারের কথা বলা কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। তিনি বলেন, জাহাজ চলাচলের স্বাধীনতার অধিকারকে আত্মরক্ষার অধিকার বলে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page