October 3, 2026, 3:09 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলী হামলায় মিসরীয় সাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কায়রো-ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল গাদ’-এর এক ভিডিও-সাংবাদিক রোববার গাজায় ইসরায়েলী হামলায় নিহত হয়েছে। এই হত্যার জন্য চ্যানেলটি ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেছে।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় কয়েক ডজন সাংবাদিক নিহত হয়েছে।
স্টেশনটি এক্স-এ এক পোস্টে ঘোষণা করেছে, ‘আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘোষণা করছি যে, আল গাদ’র টিভি চ্যানেলের ভিডিও-সাংবাদিক ইয়াজান আল-জওয়াইদি ইসরায়েলী সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।’
কমিটি টু প্রটেক্ট (সিপিজে) জানায়, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে জাওয়াইদি ছাড়াও অন্তত ৮২ জন পেশাদার সাংবাদিকসহ বিপূল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে।
সোমবার জাতিসংঘ বলেছে তারা ‘গণমাধ্যম কর্মীদের মৃত্যুর সংখ্যায় অত্যন্ত উদ্বিগ্ন।’
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, তারা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের তদন্ত করছে।
সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপি’র তথ্য অনুযায়ী ৭ অক্টোবরে হামাসের আকস্মিক হামলার ফলে এই সংঘাতের সূত্রপাত হয়। ওই হামলায় ইসরায়েলে প্রায়ে ১,১৪০ বেসামরিক নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় পরে হামাসকে ধ্বংস করার প্রতিশোধমুলক ইসরায়েল অবিরাম সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনি ভূখন্ডে কমপক্ষে ২৩,৯৬৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page