October 3, 2026, 2:13 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের দেয়া শান্তি ফর্মুলা অর্থহীন : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের ৮১টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউক্রেনের দেয়া শান্তি ফর্মূলা নিয়ে যে আলোচনা করেছেন, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া তা একেবারেই অর্থহীন; এর কোনো মূল্য নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) একথা বলেছেন।

২০২২ সালের অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দশ দফা শান্তি প্রস্তাব দেন। এই প্রস্তাব নিয়ে বিশ্বের ৮১টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দাভোস অর্থনৈতিক ফোরামের বৈঠকে আলোচনা করেন।

এই প্রস্তাবে ইউক্রেনের দাবিকৃত ভূমি থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর কর্মকর্তাদের বিচারের দাবি জানানো হয়েছে। জেলেনস্কির এই প্রস্তাবকে রাশিয়া বাস্তবতা বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে।

এ প্রসঙ্গে দিমিত্রি পেসকভ বলেন, দাভোসে যে আলোচনা হয়েছে তা নিতান্তই কথার কথা। এটা কোনো ফলাফল পাওয়ার আলোচনা নয়। কারণ রাশিয়া এই বৈঠকে উপস্থিত নেই এবং সেখান থেকে কোনো ফলাফল আসাও সম্ভব নয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page