November 28, 2026, 7:17 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা একটি মহান কাজে হাত দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি বলেছেন, হুথিরা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছে। এই জিহাদে বিজয় আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আজ তেহরানে সারা দেশের জুমার নামাজের খতিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আশা প্রকাশ করেন।

সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে তা মুসলিম-অমুসলিম নির্বিশেষে বিশ্বের সব মানুষ একবাক্যে স্বীকার করছে। তিনি বলেন, ইসরাইল যতটা নৃশংসতা ও পাশবিকতা দেখাচ্ছে তত বেশি পরাজিত হচ্ছে ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।

ভাষণের অন্য অংশে সর্বোচ্চ নেতা চলতি রজব মাসে বেশি বেশি আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করা বা এসতেগফার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রজব মাসের সবচেয়ে উত্তম আমল এসতেগফার করা। সর্বোচ্চ নেতা মহানবী (সা.)এর হাদিস উল্লেখ করে রজব ও শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস বলে উল্লেখ করেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আমরা প্রত্যেকে আল্লাহর মুখাপেক্ষী। তার ক্ষমা ছাড়া আমাদের মুক্তি নেই। আল্লাহর ক্ষমা লাভের শ্রেষ্ঠ উপায় বেশি বেশি এসতেগফার করা। তিনি বলেন, আল্লাহর কোনো বান্দার পক্ষে তাঁর ইবাদত সঠিকভাবে করা সম্ভব নয়। তাই আল্লাহর ক্ষমা লাভ ছাড়া কেউ জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারবে না। আর ক্ষমা পেতে চাইলে বেশি বেশি তওবা বা এসতেগফার করতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে ভোট দেয়া শুধু জনগণের দায়িত্ব নয় এটি তাদের অধিকারও। স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের অধিকার এবং সে অধিকার আদায় করে নেয়া উচিত।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page