October 3, 2026, 2:12 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

হামাসের হামলায় আরও ৫ ইসরাইলি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেডের হামলায় আরও পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

কাস্সাম ব্রিগেড আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজার পূর্ব খান ইউনুসে টানেলের ভেতর থেকে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইহুদিবাদী সেনারা সাজোয়া যান নিয়ে ঐ টানেলের প্রবেশমুখের দিকে যাওয়ার চেষ্টা করছিল, এ সময়ই তাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধাদের হামলায় বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে। তবে দখলদার ইসরাইল সরকার জনরোষ বৃদ্ধির আশঙ্কায় সেনা হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না।

অন্যদিকে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর বেশিরভাগই শিশু ও নারী।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page