August 14, 2026, 9:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করলো ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেন ইয়েমেনের হুথি আনসারুলাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে আমেরিকার একটি কার্গো জাহাজে এন্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। লোহিত সাগরের ইয়েমেন উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে অব্যাহত গণহত্যা চালিয়ে আসছে তার প্রতি আমেরিকা অকুন্ঠ সমর্থন দিচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন জাহাজে হামলা চালালো। গাজা-ইসরাইল যুদ্ধ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে লোহিত সাগর এলাকা ভীষণভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম গতকাল (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে যে, লোহিত সাগরে ‘জিব্রাল্টার ঈগল’ নামে আমেরিকার মালিকানাধীন একটি বাল্ক কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হয়েছে।

আমেরিকাভিত্তিক জাহাজ পরিচালনাকারী কোম্পানি ‘ঈগল বাল্ক শিপিং’ হামলার কথা নিশ্চিত করেছে। তারা বলেছে, এডেন উপসাগরের উপকূল থেকে ১০০ মাইল দূরবর্তী অবস্থানে থাকা অবস্থায় অজ্ঞাত একটি প্রজেক্টটাইল জাহাজে আঘাত হানে। এতে জাহাজে সীমিত পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করেছে। তারা বলেছে, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজে আঘাত করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page