August 14, 2026, 10:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

আবারো মার্কিন জাহাজে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগরে নতুন করে একটি মার্কিন পন্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সরকার অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে মার্কিন জাহাজে এই হামলা হলো।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, এডেন উপসাগরে অবস্থান করার সময় ‘কেম রেঞ্জার’ নামে ওই জাহাজে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি সরাসরি মার্কিন জাহাজে আঘাত হেনেছে।

গত দুই মাস ধরে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং দেশটির সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বহু জাহাজে এবং ইসরাইল অভিমুখী বেশকিছু জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া, ইসরাইলের অন্তত একটি জাহাজ আটক করেছে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী এসব হামলা চালাচ্ছে।

ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ২৪ হাজার ৬২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার শতকরা ৭০ ভাগের বেশি নারী এবং শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page