November 28, 2026, 6:45 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চীন-কিরগিজস্তান সীমান্তে ভূমিকম্পের আঘাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন-কিরগিজস্তান সীমান্তের পাহাড়ি এলাকায় গতরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে এর তীব্রতা ছিল সাত দশমিক শূন্য। এতে অন্তত তিনজন আহত হয়েছে। আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, বড় ধরনের দুর্যোগে ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য আটশ’ জনের একটি দল প্রস্তুত রাখা হয়েছে।
তবে স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্পস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে চীনের আকসু শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে জিনজিয়াং অঞ্চলের ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে উশি কাউন্টির গ্রামে আবাসিক দুটি বাড়ি ও গবাদিপশুর আবাসস্থল বিধ্বস্ত হয়েছে। ওই এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ভারতের নয়াদিল্লির স্থানীয় টিভি চ্যানেলগুলোর খবর বলছে, ভূমিকম্পস্থল থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে হলেও ওই শহরে বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
কাজাখস্তান সরকার বলছে, সেখানেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
এদিকে শক্তিশালি এ ভূমিকম্পের একদিন আগে চীনের দক্ষিণ পশ্চিমে ভয়াবহ ভূমিধসে বেশকিছু লোক চাপা পড়ে।
এছাড়া ডিসেম্বরে উত্তরপশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশে ভূমিকম্পে ১৪৮জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার লোক।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page