November 28, 2026, 6:45 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে রাশিয়া-ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ সদরদপ্তরে বৈঠক করেছেন।

বৈঠক শুরু হওয়ার আগে দুই মন্ত্রী করমর্দন করেন এবং আব্দুলাহিয়ান ল্যাভরককে জিজ্ঞাসা করেন ‘কেমন আছেন।’
রুশ মন্ত্রী জবাবে রসিকতা করে বলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে আছে। তবে আমরা এখনো খুঁজে বের করতে পারিনি, কার নিয়ন্ত্রণে।’
এরআগে ল্যাভরভ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা বাউ হাবিবের সঙ্গেও সাক্ষাত করেন।
মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা এবং ইউক্রেন বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে ল্যাভরভ বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। এসব বৈঠকের পাশাপাশি সেখানে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেরও আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page