August 14, 2026, 1:09 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের মার্কিন-ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়ার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাতিসংঘ ও তার সংস্থার সকল মার্কিন ও ব্রিটিশ কর্মীকে এক মাসের মধ্যে সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।

জাতিসংঘের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে লেখা ২০ তারিখের একটি চিঠিতে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা কর্তৃপক্ষ এসব কর্মীকে ইয়েমেন ছাড়ার জন্যে এক মাসের সময় বেঁধে দিয়েছে। এর মধ্যেই তাদেরকে ইয়েমেন ত্যাগের প্রস্তুতি নিতে হবে এবং এ বিষয়ে চিঠির মাধ্যমে ২৪ ঘন্টার নোটিশ দেয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের একজন কর্মকর্তা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী পিটার হকিন্স নিজেও একজন ব্রিটিশ।
গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে।
উল্লেখ্য, ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। হুতিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page