August 14, 2026, 2:00 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রুশ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ায় মস্কো-কিয়েভ দোষারোপ করেছে পরস্পরকে

বাণিজ্যিক বিমান দুর্ঘটনার জন্য নিরাপত্তা পরিষদে রাশিয়া, ইউক্রেনের অভিযোগ

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ২৬ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): ইউক্রেন সীমান্তের কাছে একদিন আগে একটি রুশ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ায় মস্কো ও কিয়েভ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে পরস্পরকে দোষারোপ করেছে।
জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি বলেন, আজকে আমাদের কাছে যে সমস্ত তথ্য রয়েছে তাতে দেখা যায় যে, আমরা একটি পূর্বপরিকল্পিত অপরাধের চিন্তাভাবনা নিয়ে কাজ করেছি। পলিয়ানস্কির প্রতিনিধিদল জরুরি বৈঠকটির জন্য অনুরোধ জানান।
খবর এএফপি’র।
বন্দী বিনিময়ের পরিকল্পনানুযায়ী আটক ৬৫ জন ইউক্রেনীয় সৈন্যকে নিয়ে আইএল-৭৬ পরিবহন বিমানটি যাওয়ার প্রাক্কালে মস্কো কিয়েভকে বিমানটি ভূপাতিত করার জন্য অভিযুক্ত করেছে।
পলিয়ানস্কি বলেন, ইউক্রেনের নেতৃত্ব রুটটি খুব ভালোভাবে চিনতো। বন্দী বিনিময়ের জায়গায় নিয়ে যাওয়ার উপায় সম্পর্কে ও তারা অবগত ছিল।
পশ্চিমা ভূ-রাজনৈতিক স্বার্থে ইউক্রেনকে তার সৈন্য বলিদানের জন্য অভিযুক্ত করে তিনি বলেন, এটি উভয় পক্ষের মধ্যে প্রথম বন্দী বিনিময় ছিল না। তবে এবার কিয়েভ কোনও অজানা কারণে প্রক্রিয়াটিকে নাশকতামূলক করার সিদ্ধান্ত নেয় এবং এটি ছিল সম্ভবত সবচেয়ে বর্বর অবলম্বন। হতাহতের ঘটনা এড়াতে পাইলটদের বিমানটিকে আবাসিক এলাকা থেকে দূরে সরিয়ে মাটির দিকে নিয়ে যাওয়ার বীরত্বের প্রশংসা করেন পলিয়ানস্কি।
বিমানটি নামানোর চক্রান্তের পেছনে ইউক্রেন পাল্টা অভিযোগ আনে। ডেপুটি অ্যাম্বাসেডর খ্রিস্টাইনা হায়োভিশিন বলেন, ‘বন্দিদের গাড়ির সংখ্যা, রাস্তা ও পরিবহনের উপায় সম্পর্কে ইউক্রেনকে অবহিত করা হয়নি। বন্দীদের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার এটি হতে পারে শুধুমাত্র রাশিয়ার ইচ্ছাকৃত পদক্ষেপ।’
রাশিয়ান বন্দীদের সম্মতিক্রমে স্থানান্তর করা হয় উল্লেখ করে তিনি বলেন, রুশ পক্ষেরও ইউক্রেনীয় বন্দী সেনাদের একই স্তরের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল।
হায়োভিশিন অভিযোগ করেন, ‘প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ ইউক্রেনীয় নগরীসমূহে বিমানটিতে রাশিয়ার আরও ব্যবহারিক ক্ষেপণাস্ত্র পরিবহনের জন্য বন্দীদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা এটি প্রথম ঘটনা ।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page