August 14, 2026, 2:01 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইউক্রেন সফরে যাবেন আইএইএ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা’র (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সাংবাদিকদের বলেছেন, তিনি আগামী ১০দিনের মধ্যে ইউক্রেনের কিয়েভ এবং রাশিয়া সফরের পরিকল্পনা করছেন। সফরকালে তার জাপোরোঝিয়ে পরমাণু বিদ্যুত কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে। খবর তাস’র।

জাপোরোঝিয়ে পরমাণু বিদ্যুত কেন্দ্রের (জেডএনপিপি) পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশগ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি পুনরায় জাপোরোজিয়ে পরমাণু বিদ্যুত কেন্দ্র পরিদর্শনের জন্য প্রস্তুত। আগামী ১০ দিনের মধ্যে সেখানে যাব। এই সময়ের মধ্যে আমি কিয়েভ ও রাশিয়াও সফর করবো।’
গ্রোসি বলেছেন, আসন্ন সফরকালে তার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক ও প্রযুক্তিগত সংলাপে’ অংশগ্রহণের জন্য মস্কো সফরের পরিকল্পনা করছেন তিনি।
এনারগোডারে অবস্থিত প্রায় ৬ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন জাপোরোঝিয়ে পারমাণবিক স্থাপনাটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুত কেন্দ্র। রাশিয়া ইউক্রেনে চালানো তাদের বিশেষ সামরিক অভিযানের প্রথম দিকে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি এই কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়।
তারপর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ধারাবাহিকভাবে এনারগোডারের পার্শ্ববর্তী আবাসিক এলাকার পাশাপাশি পরমাণু কেন্দ্র চত্বরেও ড্রোন, ভারী কামানের গোলা এবং রকেট হামলা চালায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page