October 3, 2026, 8:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাগরের যেকোনো স্থানে শত্রুর জাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা আছে আমাদের : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লোহিত সাগর, আরব সাগর ও ভূমধ্য সাগরের যেকোনো স্থানে শত্রুর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা তাদের রয়েছে। সানা এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করল যখন গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত অক্টোবর থেকে ইসরাইলের সঙ্গে জড়িত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।

ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি গতরাতে নিজের ভেরিফায়েড এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “আল্লাহর ইচ্ছায় আমরা [ইয়েমেনের মূল ভূখণ্ডের যেকোনো স্থান থেকে লোহিত, আরব ও ভূমধ্য সাগরের যেকোনো স্থানে থাকা] বাণিজ্যিক বা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা রাখি।”

এজ্জি আরো লিখেছেন, “তবে আমরা অন্য কোনো সময়ের জন্য সে কাজটি ফেলে রাখছি। কারণ, আমরা যুদ্ধের আর বিস্তার না ঘটিয়ে এখনই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।”

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page