November 28, 2026, 5:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া মঙ্গলবার তাদের পশ্চিম উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ বছর পিয়ংইয়ংয়ের চালানো ধারাবাহিক অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল তাদের সর্বশেষ অস্ত্র পরীক্ষা। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় ৭টার দিকে (গ্রিনিচ মান সময় ২২০০টা) উত্তর কোরিয়ার পশ্চিম সাগর অভিমুখে পরীক্ষা চালানো অজ্ঞাতনামা কয়েকটি ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।
জেসিএস বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ক্ষেপণাস্ত্রগুলোর ধরন জানতে বিস্তারিত বিশ্লেষণ করে দেখছে।
বিবৃতিতে আরো বলা হয়, এসব ক্ষেত্রে ‘আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার পাশাপাশি নজরদারি এবং সতর্কতা জোরদার করছে। তারা উত্তর কোরিয়ার কর্মকান্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’
সাম্প্রতিক মাসগুলোতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে। উভয় পক্ষকে উত্তেজনা হ্রাস চুক্তি পরিত্যাগ করে সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে এবং লাইভ-ফায়ার মহড়া চালাতেও দেখা যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page