October 3, 2026, 8:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনী শরণার্থী সংস্থার দাতা দেশগুলোর সাথে বৈঠকে বসছেন জাতিসংঘ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ফিলিস্তিনী শরণার্থী সংস্থার প্রধান দাতাদেশগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন।

জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিওএ) ১২ কর্মীর বিরুদ্ধে ৭ অক্টোবর হামাসের চালানো হামলার সাথে জড়িত থাকার অভিযোগ উঠার পর মঙ্গলবার তিনি এ বৈঠকে বসতে যাচ্ছেন।
তার মুখপাত্র এ কথা জানিয়েছেন।
এদিকে ইতোমধ্যে এ অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানী ও জাপানসহ কয়েকটি দাতা দেশ এ সংস্থায় সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে।
গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সোমবার বলেছেন, ইউএনআরডব্লিওএ’র কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠায় মহাসচিব ব্যক্তিগতভাবে আতংকিত।
তিনি আরো বলেছেন, কিন্তু দাতাদের কাছে বিশেষ করে যারা সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে তাদের প্রতি তার বার্তা হলো অন্তত ইউএনআরডব্লিওএ’র কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা। কারণ এ অঞ্চলে জাতিসংঘের হাজার হাজার নিবেদিত কর্মী কাজ করছে।
এদিকে বিষয়টি নিয়ে সোমবার গুতেরেস জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ডের সাথে বৈঠক করেছেন।
ইউএনআরডব্লিওএ বলেছে, অভিযোগের বিষয়ে তারা দ্রুতই পদক্ষেপ নিয়েছে। তবে তহবিল স্থগিতে সমস্যায় পড়বে সাধারণ ফিলিস্তিনী জনগণ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page