October 3, 2026, 8:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলার দাবি করেছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন মঙ্গলবার বলেছে, তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে। তাদের এ সফল হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবহৃত সার্ভার অকেজো হয়ে পড়ে। এতে সাময়িকভাবে সামরিক ইউনিটগুলোর সাথে মন্ত্রণালয়ের যোগাযোগ ব্যাহত হয়। খবর এএফপি’র।

ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিটের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সাইবার হামলার ফলে রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য বিনিময় বন্ধ হয়ে যায়।’
বিবৃতিতে আরো বলা হয়, সাইবার হামলা ‘চলমান’ ছিল।
এএফপি ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি এবং রাশিয়ার কর্মকর্তারা কিয়েভের হ্যাকিংয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।
তবে রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার ঘোষণা করেছে যে একটি ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে দেশের বেশ কয়েকটি ইন্টারনেট সাইট বন্ধ হয়ে যায়। যদিও এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করা হয়নি।
রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ‘সমস্যাটি ডেমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনের’ সাথে যুক্ত ছিল এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়। যদিও ‘প্রতিবন্ধকতাটি একটি নির্দিষ্ট সময়ের জন্য’ অব্যাহত থাকতে পারে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page