October 3, 2026, 8:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে মার্কিন আধিপত্যের বেদনাদায়ক যবনিকাপাত ঘটাব : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের সমর্থনে মার্কিন ও ব্রিটিশ সরকার লোহিত সাগরকে সামরিকীকরণ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ নাসের আল-আতিফি ওই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন আধিপত্যের ‘বেদনাদায়ক যবনিকাপাত’ ঘটাবে।

মঙ্গলবার রাজধানী সানায় ইয়েমেনের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার ও প্রতিরক্ষা কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন। মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে বেশ কয়েকবার বিমান হামলা চালানোর পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ বক্তব্য দিলেন।

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেন লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার জবাব দিতে ইঙ্গো-মার্কিন বাহিনী সম্প্রতি ইয়েমেনে কয়েক দফা হামলা চালিয়েছে।

জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের নেতৃত্ব, সরকার, জনগণ, সেনাবাহিনী ও ভূ-মানচিত্র এতটা শক্তিশালী যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের সমন্বয়ে গঠিত অপরাধী চক্র তার কোনো ক্ষতি করতে পারবে না।

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসন ইয়েমেনের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আমেরিকার ক্ষেপণাস্ত্র ও বোমাকে ইয়েমেনের জনগণ ও সশস্ত্র বাহিনী ভয় পায় না বলে তিনি উল্লেখ করেন।

আমেরিকাকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে জেনারেল আতিফি বলেন, সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের সমর্থক এই দেশটি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যায় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page