November 28, 2026, 5:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিদেশে ইরানি স্বার্থে আঘাত সহ্য করা হবে না : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত দু’দিনে মার্কিন সরকারের পক্ষ থেকে ইরানকে একাধিক বার্তা দেয়া হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলোতে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, বিদেশে অবস্থানরত ইরানি নাগরিক কিংবা স্বার্থে আঘাত হানা হলে তার সমুচিত জবাব দেয়া হবে।

পশ্চিমা গণমাধ্যমগুলোতে গতকাল (মঙ্গলবার) এই গুঞ্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে, আমেরিকার একাধিক বার্তার জবাবে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে যে, মার্কিন বাহিনী যদি সরাসরি ইরানের ভূমিতে আঘাত হানে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থে আঘাত হানবে তেহরান।

কিন্তু মঙ্গলবারই জাতিসংঘের ইরান মিশন এক বিবৃতিতে বলেছে, তেহরান এ ধরনের কোনো বার্তা গ্রহণ করেনি এবং ওয়াশিংটনকে কোনো হুঁশিয়ারিও দেয়নি। তবে ইরানের মৌলিক নীতি হচ্ছে- যে কোনো পক্ষ যদি ইরানের ভূমিতে কিংবা বিদেশে ইরানি স্বার্থ ও নাগরিকদের ওপর হামলা চালায় তাহলে তেহরান তার সমুচিত জবাব দেবে। এই নীতি সব সময় সবার ক্ষেত্রে প্রযোজ্য।

গত ২৮ জানুয়ারি জর্দানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী একটি ছোট মার্কিন ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনেরও বেশি আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই হামলার জন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়াদের’ দায়ী করে এর প্রতিশোধ গ্রহণের হুমকি দেন।

এরপর জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সোমবার নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে বলেন, মধ্যপ্রাচ্যে তৎপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের তৎপরতার দায় ইরান নেবে না। তিনি বলেন, এ অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের নৈতিক সমর্থন থাকলেও এসব সংগঠন তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয় এবং সেখানে তেহরানের কোনো হাত নেই।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ গণহত্যা শুরু করার পর সিরিয়া ও ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার স্বার্থে আঘাত হানতে শুরু করে। এসব আন্দোলন বলছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page