November 28, 2026, 5:45 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যেকোনো হুমকিমূলক পরিস্থিতিতে ইরানের জবাব তাৎক্ষণিক ও কঠোর হয় : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে হুমকির ভাষা পরিহার করে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের দিকে মনযোগী হতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমেরিকাকে হুমকির ভাষা এবং অভিযোগ উত্থাপনের পুরোনো ঢং ত্যাগ করতে হবে।” আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যেকোনো হুমকিমূলক পরিস্থিতিতে ইরানের জবাব তাৎক্ষণিক ও কঠোর হয়ে থাকে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী দৃশ্যত তার দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক হুমকির জবাব দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাইডেন মঙ্গলবার বলেছিলেন, তিনি জর্দানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারের ওই ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। ওই হামলার জন্য বাইডেন ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের দায়ী করেন।

জো বাইডেন
এরপর জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সোমবার নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে বলেন, “মধ্যপ্রাচ্যে তৎপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের তৎপরতার দায় ইরান নেবে না। এ অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের নৈতিক সমর্থন থাকলেও এসব সংগঠন তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয় এবং সেখানে তেহরানের কোনো হাত নেই।”

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ গণহত্যা শুরু করার পর সিরিয়া ও ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার স্বার্থে আঘাত হানতে শুরু করে। এসব আন্দোলন বলছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page