October 3, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ব্ল্যাকলিস্টে ১৪ চীনা প্রতিষ্ঠান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধের আন্তর্জাতিক পৃষ্ঠপোষক’ হিসেবে ইউক্রেনের কালো তালিকাভুক্ত ১৪টি চীনা প্রতিষ্ঠানকে অতিসত্বর তালিকা থেকে সরানোর দাবি জানিয়েছে চীন। নিজেদের প্রতি নেতিবাচক প্রভাব কমাতে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কিয়েভের কাছে এই দাবি জানায় চীন। খবর রয়টার্সের।

গত মাসে কিয়েভে চীনের রাষ্ট্রদূত ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছেন, তালিকায় কোম্পানিগুলোর অন্তর্ভুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। এরপর এই দাবি জানায় চীন।

ইউক্রেন বিশ্বের ৪৮ টি প্রতিষ্ঠানকে ‘যুদ্ধের আন্তর্জাতিক পৃষ্ঠপোষক’ হিসেবে তালিকাভুক্ত করেছে, যার মধ্যে ১৪টি চীনের। তাদের ব্যবসায়িক কার্যক্রম রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় পরোক্ষভাবে সহায়তা করে বলে দাবি ইউক্রেনের।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘চীন দৃঢ়ভাবে ওই তালিকায় চীনা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির বিরোধিতা করে। আশা করি ইউক্রেন অবিলম্বে তার ভুলগুলো সংশোধন করবে এবং নেতিবাচক প্রভাবগুলো দূর করবে।’ তবে এই প্রভাবগুলো কী হতে পারে তা নির্দিষ্ট করেননি তিনি।

চীন ইউক্রেনের জন্য কোন শর্ত নির্ধারণ করেনি, তবে কেবল তালিকা সম্পর্কে তার মতামত প্রকাশ করেছে।

বেইজিংয়ের সাথে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্কের খাতিরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করা থেকে বিরত রয়েছে চীন। তবে চীন এও বলেছে, সকল দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। যুদ্ধে মধ্যস্থতা করতে সাহায্য করার প্রস্তাবও দিয়েছিল চীন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page