August 14, 2026, 6:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইরানে হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান-সমর্থিত বিদ্রোহীগোষ্ঠির বিরুদ্ধে একাধিক দিন ধরে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ওই অঞ্চলে যে সব ড্রোন আমেরিকার ওপর হামলা করছে সেগুলোই ইরানের প্রস্তুতকৃত। সিরিয়া এবং ইরাকের বিদ্রোহীগোষ্ঠিদের দমনে এই প্রতিশোধমূলক হামলা চালানো হবে।

গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪১ জন হওয়ার জেরে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।

ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত বিদ্রোহীগোষ্ঠীকে দোষারোপ করেছে। ইরাকে ইসলামিক রেসিসটেন্স নামের এই বিদ্রোহী গোষ্ঠী জর্ডানের ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে।

তবে ইরান এ হামলা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিস্তৃত পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না।

গতবছর ৭ অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত কয়েকটি গোষ্ঠী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সংশ্লিষ্ট অবস্থানগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page