November 28, 2026, 5:33 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

২৮টি দেশে মোসাদের প্তচর সনাক্ত করেছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের ২৮টি দেশে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের হাজার হাজার এজেন্টকে সনাক্ত করেছে। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গুপ্তচর সংস্থাগুলোর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে এটি ছিল সর্ববৃহৎ কম্বাইন্ড ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিজ আকারে গোয়েন্দা-পাল্টা গোয়েন্দা, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইসরাইলি গুপ্তচর সনাক্ত করার অভিযান পরিচালিত হয়েছে যার মাধ্যমে “অনন্য” এবং “অভূতপূর্ব” তথ্য লাভ করা সম্ভব হয়েছে।

ইরানের এই গোয়েন্দা অভিযানের মাধ্যমে অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য যেমন হাতে এসেছে, তেমনি হাতে এসেছে অস্ত্র তৈরির কারখানা ও দখলদার ইসরাইলের কৌশলগত বেসামরিক শিল্প কারখানার তথ্য।

এই বিবৃতিতে বলা হয়েছে, মোসাদের যে হাজার হাজার গুপ্তচরকে সনাক্ত করা হয়েছে তারা প্রধানত এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে তৎপর। তবে কোন কোন দেশে ইসরাইলি গোয়েন্দাদের সনাক্ত করা হয়েছে বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে এ ধরনের গুপ্তচরদের তৎপরতা রয়েছে। এসব গুপ্তচরের মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং কেউ কেউ নিরাপত্তা নজরদারিতে রয়েছে। এর পাশাপাশি বিদেশে অবস্থানরত কিছু ইরানি নাগরিকও মোসাদের সঙ্গে যুক্ত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page