August 14, 2026, 5:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি বিস্ময়কর : প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকাসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতিকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে,ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশ সফর করছেন। প্রাদেশিক সফরের দ্বিতীয় দিনে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। ওই প্রদর্শনীতে তিনি বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামরিক ক্ষেত্রে ইরানের অর্জনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

এই প্রদর্শনী মেলার স্লোগান ছিল ‘আমরা পারি’। তিনি বলেন: ইরানের সামরিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি এত বিস্ময়কর উচ্চ পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা ইরানের বিরুদ্ধে কিছুই করতে সক্ষম নয়।

প্রেসিডেন্ট রায়িসি বলেন শত্রুরা এখন ইরানের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেওয়ার শক্তি রাখে না। তিনি বলেন ইরান কখনোই আগবাড়িয়ে যুদ্ধ শুরু করবে না। তবে কোনো জালেম দেশ কিংবা দেশের সেনাবাহিনী যদি যুদ্ধ বাধাতে চায় তাহলে ইরান দাঁতভাঙা জবাব দেবে।

তবে তিনি বলেন: ইরানের এই শক্তিমত্তা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনোরকমের হুমকি তো নয়ই বরং নিরাপত্তা সৃষ্টিকারী। প্রতিবেশী দেশগুলো এই শক্তির ওপর আস্থা রাখতে পারে বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page